২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:০৩

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

দিঘলিয়ার সেনহাটিতে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময় একই স্থানে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সেনহাটির শিববাড়ি মাঠে বিকেল ৪টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশ ছিলো। একই স্থানে একই সময়ে দুটি সমাবেশ থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাতে সভা, বিক্ষোভ, মিছিল, সমাবেশ নিষিদ্ধ করা হয়।

যা বুধবার রাত ১০টা পর্যন্ত বহাল থাকবে।
জানা যায়, রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে চালু করা, দুর্নীতি-ভুলনীতি ও লুটপাট বন্ধ করা, অবসরসহ সব শ্রমিকদের পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিকেল ৪টায় পূর্ব-ঘোষিত কর্মসূচি ছিলো।

হঠাৎ করে সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগ একই সময়ে একই মাঠে সমাবেশ ডাকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন