২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:২৬

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার!

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। এদিকে ইউক্রেনের উপর পরপর ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া।
সাত মাস আগে ইউক্রেনের ভূখণ্ডে যে সামরিক অভিযানের শুরু হয়েছে তার রেশ এখনও বিদ্যমান। অসন্তোষের আগুন নিভু নিভু করলেও দপ করে জ্বলে উঠেছে আবার। সম্প্রতি ইউক্রেনের উপর একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেই হামলায় প্রাণ গিয়েছে বহু সাধারণ নাগরিকের। কিন্তু শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলাতেই থেমে থাকল না বিষয়টি। এবার আবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রুশ প্রশাসন।

বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা টাস নিউজ় (TASS news) এ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিকতোভ বলেছেন,ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হলে তার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়ার সংবাদ সংস্থা ভেনেডিকতোভকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘কিয়েভ অবগত যে এই ধরনের পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে পারে পরিস্থিতি।’ তাঁর আরও সংযোজন, ‘আপাততভাবে তারা সেটারই অপেক্ষা করছে। ভুল তথ্য দিয়ে তারা নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চায়।’

তিনি আরও বলেছেন, ইউক্রেনকে সাহায্য করে পশ্চিমি দেশগুলিও ইঙ্গিত দিয়েছে যে তারা সংঘাতের পক্ষে। প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাঁর এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে পশ্চিমি দেশগুলি। এদিকে রাশিয়ার এই ঘোষণার পরেই আরও দ্রুত ন্যাটোর সদস্য হওয়ার কথা ঘোষণা করেছেন জ়েলেনস্কি। সেপ্টেম্বরের শেষেই ন্যাটোয় সদস্যপদ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। তারপরই রাশিয়ার তরফে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্বের মূল কারণও ছিল ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তির আগ্রহ। সেই দিকে আরেক ধাপ পা বাড়ানোর ইঙ্গিত দিতেই ফের ফোঁস করে উঠেছে রাশিয়া।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন