২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:০৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ট্রাম্প দম্প‌তি করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: অক্টোবর ২, ২০২০

  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) এক টুইটে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।
ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সের সংক্রমণ ধরা পড়ার পর করোনাভাইরাস পরীক্ষা করাতে দিয়েছিলেন ট্রাম্প ও মেলানিয়া।
এর আগে এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তারা দুজনও করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এবং কোয়ারেন্টিন শুরু করছেন। পরে সেই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার খবর দেন ট্রাম্প।

৩১ বছর বয়সী হোপ হিক্স এ সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’ এ ভ্রমণ করেছিলেন। একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইওতে গিয়েছিলেন।

গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হিক্সের মুখে মাস্ক ছিল না বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

পরদিন বুধবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান ট্রাম্প। সেখানেও তার সঙ্গে ছিলেন হিক্স।

ট্রাম্প কোয়ারেন্টিনে চলে যাওয়ায় আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের কী হবে তা এখনো নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭২ লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সেখানে এ রোগে প্রাণ গেছে দুই লাখের বেশি মানুষের।

হোয়াইট হাউজ থেকে প্রতিদিন সব উপদেষ্টা এবং যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে আসেন তাদের সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

হিক্স ছাড়াও এর আগে হোয়াইট হাউজের একাধিক কর্মকর্তা কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিবও গত মে মাসে করোনাভাইরাস আক্রন্ত হন এবং সুস্থ হয়ে ওঠেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন