৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৩৯

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি আবুল কালাম আজাদের

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : জামায়াত ক্ষমতায় গেলে উপকূলীয় জনপদের স্থায়ী নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ বেদকাশীসহ সংশ্লিষ্ট টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
এছাড়া পর্যটন কেন্দ্র গড়ে তোলা, লোনা পানির ঘের বন্ধ করা এবং প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
খুলনা-৬ আসনে জামায়তের প্রার্থী আবুল কালাম আজাদ এক নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর ডা. ইসাক খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজ রহমান।

আবুল কালাম আজাদ বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন একটি নিরাপদ ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন