৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪৬

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, সরাসরি আঘাত হানতে পারে খুলনাঞ্চলে

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২

  • শেয়ার করুন

আগামী দু-দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই লঘুচাপটিই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের গতি হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। যাহা বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বাতাসের একটি ঘূর্ণন সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিম্নচাপ ২২ অক্টোবর সকালের মধ্যে সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এটি লঘুচাপটি আগামী ২১ অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে; যেটি ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এছাড়া এই লঘুচাপের প্রভাবে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারি ‍বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে জিএফএস।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন