২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:২৭

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন আমির এজাজ খান।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় নতুন করে আরও ৩৬ আসনের প্রাথমিক প্রার্থীর ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আমির এজাজ খানের ঘোষণার সঙ্গে সঙ্গেই দাকোপ ও বটিয়াঘাটার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্ত আনন্দমিছিল, মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা তৈরি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে আমির এজাজ খানকে প্রার্থী করার একটি জোরালো দাবি ছিল। রাজনৈতিক সংগ্রাম, দলীয় সংকটে নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ড-সব মিলিয়ে তিনি এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব।

নেতাকর্মীদের মতে, এই মনোনয়ন বিএনপির সাংগঠনিক শক্তিতে নতুন উদ্দীপনা যোগ করবে এবং আসন্ন নির্বাচনে জনমনে নতুন প্রত্যাশা তৈরি করবে। মনোনয়নের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা-১ আসনের রাজনৈতিক অঙ্গন আরও উষ্ণ হয়ে উঠছে। সমর্থকদের আশা—আমির এজাজ খানের নেতৃত্বে দাকোপ-বটিয়াঘাটা এবার নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন