২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৫৫

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

খুলনা সিটিতে ১৫ জুলাই বসছে পশুর হাট

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনার জোড়াগেট বাজার চত্বরে আগামী ১৫ জুলাই বসছে কোরবানির পশুর হাট। খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে এ হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।
সোমবার (১২ জুলাই) খুলনা সিটি করপোরেশনের পশুর হাট কমিটির আহ্বায়ক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিঞা স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটি করপোরেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। এছাড়া (www.Kcchaat.com) অনলাইনের মাধ্যমেও পশু ক্রয়-বিক্রয় করা যাবে।
পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সব আধুনিক ব্যবস্থাপনা থাকবে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন