২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:১৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় ৪ দিন ব্যাপী পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ডয়চে ভেলের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে চার দিন ব্যাপী পরিবেশ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা। এতে খুলনা অঞ্চলের দশজন নির্বাচিত সাংবাদিক অংশ নিয়েছেন।
আজ ৩০ আগস্ট (বুধবার) থেকে শুরু হতে যাওয়া এ ট্রেনিং চলবে ২ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত। কর্মশালাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ঝূকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত এমন একটি কর্মশালা এদেশের সাংবাদিকদের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার দক্ষতাকে সমৃদ্ধ করবে।
আয়োজক সূত্রে জানা যায়, খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকদের থেকে আবেদন সংগ্রহের পর একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে দশজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। ডয়চে ভেলের তত্ত্বাবধানে নির্বাচিত সাংবাদিকদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে সুন্দরবনের করমজলে ২ সেপ্টেম্বর একটি ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণটি ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
কর্মশালা চলাকালীন অংশগ্রহণকারী সাংবাদিকদের থেকে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের আইডিয়া নেওয়া হবে। নির্বাচিত সেরা তিনটি আইডিয়া নিয়ে প্রতিবেদন তৈরির জন্যে আর্থিক অনুদান প্রদান করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন