২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:৩৪

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

খুলনায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় ওবায়দুর রহমান রুবেল হত্যা মামলার আসামি বাচ্চু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা সকলে পলাতক।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বাচ্চু শেখকে মাদকের মামলায় সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চুরির অপরাধের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রুবেল হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন মিলনকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি আবুল কালাম আজাদ ওরফে কালামকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৩ অক্টোবর আসামিরা ডুমুরিয়া উপজেলা সদরের বাড়ি থেকে রুবেলকে ডেকে নিয়ে যায়। পরদিন উপজেলার শোভনা থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত রুবেলের বাবা শেখ লুৎফর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর তাইজুল ইসলাম ২০১৩ সালের ১৭ নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এম ইলিয়াস খান। আসামিপক্ষে ছিলেন মো. রেজাউল হোসেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন