২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৫৫

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১১

প্রকাশিত: জুলাই ২৩, ২০২০

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১১ জনকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে।
কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল- নগরীর নিরালা কমিউনিটি স্টোরের বিপরীতে হিরার বস্তি থেকে মজিবুর মোড়লের ছেলে ফজর মোড়ল (১৯), স্থানীয় ৩নং কাশেম নগর সড়কের কামাল শেখের ছেলে রুবেল শেখ (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের গাজিপুরার হারুন সরদারের ছেলে মোঃ শাকিল হোসেন (৩৩), রূপসার রাজাপুরের মোঃ কামাল হাওলাদারের ছেলে মোঃ হুমায়ুন হাওলাদার(২৪), চট্টগ্রামের নাজিরঘাট এলাকার মোঃ হারুন চৌধুরীর ছেলে মোঃ লিমন চৌধুরী(২৪), ছোট বয়রা হাসানবাগ মসজিদের পেছনের সুজিত সরকারের পুত্র সুজন সরকার (২০), সোনাডাঙ্গার গোবরচাকা খালাসী মাদ্রাসা মোড়ের শেখ ইব্রাহীমের ছেলে শেখ মাহদীন(১৬), সাতক্ষীরার জোড়দিয়া মধ্যপাড়ার শহীদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৮), খালিশপুরের উত্তর কাশিপুর মাদ্রাসা রোডের মোঃ মোস্তফা শেখের ছেলে মোঃ আব্দুল্লাহ (৪০), বরগুনার হেউলি বুনিয়া এলাকার মৃত নূর ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৬৫) ও গোপালগঞ্জের কলিগ্রামের বাসিন্দা বিশ্বনাথ সিকদারের পুত্র নিত্যানন্দ সিকদার(৪০)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৪ বোতল ফেন্সিডিল ও ২১৫গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন