২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:০৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০

  • শেয়ার করুন

খুলনার ফুলতলা উপজেলায় ওষুধের মূল্য না থাকা ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সূত্র জানায়, সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ফুলতলা উপজেলার জামিরা ও ছাতিয়ানি বাজার এলাকায় তদারকি করে মু্ল্য বিহীন ওষুধ রাখায় বিশ্বাস ফার্মেসীকে ২ হাজার টাকা ও চাদসী ক্লিনিককে ৩ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারনা (ডাক্তার না হয়ে ডাক্তার উল্লেখ করা) করায় চৌধুরি ফার্মেসীকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান তদারকি করে সঠিক দামে বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি না করা, ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা যথাযথভাবে প্রর্দশন করাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ফুলতলা থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন