২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:২০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় পাটকল শ্রমিকদের অর্থ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় প্লাটিনাম জুবলি জুট মিলস লিমিটেডের অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত ৪৫ জন শ্রমিকের মাঝে গোল্ডেন হ্যান্ডশেকের চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট শ্রমিকদের পাওনা ২১৬ কোটি ২৮ লাখ ছয় হাজার ২৪ টাকা শ্রমিকদের ব্যক্তিগত একাউন্টে ও ২১৪ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ছয়শত ৭১ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে বিতরণ করা হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সোমবার দুপুরে খুলনার খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলস অফিসার্স ক্লাব চত্ত্বরে প্লাটিনাম জুট মিলস লি. এর অবসরপ্রাপ্ত এবং অবসায়নকৃত (গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ) শ্রমিকদের চূড়ান্ত পাওনার চেক এবং সঞ্চয়পত্র হস্তান্তর করেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, রেঞ্জ ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল রওশনুল ফিরোজ, বিজেএমসি’র সচিব এএফএম এহতেশামুল হক, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, শিল্প পুলিশ-৬ এর পরিচালক মো. নাজমুল ইসলাম এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট) মো. আবু বকর সিদ্দিক।
খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন