২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৪৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনার ৯২ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ১০০, উপসর্গে দুইজনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৬, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯২ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটে ৫ জন, যশোরে ২ এবং নড়াইলে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলোআপ রিপোর্ট ২ জনের। আর করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫২৭ জন।

রবিবার (০৫ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান রবিবার পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৫৮টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১০০+২ (ফলোআপ) টি। যার মধ্যে ৯২ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও বাগেরহাটে ৫ জন, যশোরে ২ এবং নড়াইলে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপস্বর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। দুইজনই রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাসিন্দা। রবিবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোঃ অপু (৩৪) ও নৈহাটি গ্রামের আলী আকবর শেখের স্ত্রী আমেনা বেগম (৭৫)।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকান্দার জানান, গত শনিবার বেলা পৌনে ১২টার দিকে জ্বর ও শাসকষ্ট সমস্যা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু-কর্নারে ভর্তি হন অপু। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকাল পৌনে ৫টায় তিনি মারা যায়।
এছাড়া রবিবার জ্বর, শাসকষ্ট ও স্ট্রোক জনিত সমস্যা নিয়ে আমেনা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু-কর্নারে ভর্তি হওয়ার প্রস্তুতি নেওয়াকালীন সময়ে হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্সে দুপুর ১২টার মারা যায়। মৃত ব্যক্তিরা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২৫২৭ জন, যার মধ্যে মারা গেছে ৩৩ জন, সু্স্থ্য হয়েছেন ৪৭৪ জন।আক্রান্তদের মধ্যে ১৫৯৬ জন পুরুষ, নারী ৭০৭ ও শিশু ১৩২ জন। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন