৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৩৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনার ৪ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টার: খুলনার পৃথক চারটি করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গে ২৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ২৪ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৫ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ২ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুলাই) খুলনায় ১১ জনের মৃত্যু হয়।
শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিলো এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মিলে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের মহেশপুরের হোসনে আরা বেগম (৫০), পিরোজপুরের কাউখালির হাসি রাণী (৫০), খুলনার দিঘলিয়ার জাহানারা (৬০) ও নবিজা (৭০), যশোরের ঝিকরগাছার মুক্তা (৩০), খুলনার শিরোমনির মীর আব্দুল গফুর (৯০), বাগেরহাটের চাঁন মিয়া (৬৫) ও হাফিজ শেখ (৫৭)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগড়ার শামসুন্নাহার (৫৫) নামের দুই রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার ৪ রোগী মারা গেছেন।
তারা হলেন- খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), তেরখাদার জুনারীর দাউদ আলী তালুকদার (৮০), ফুলতলা শিরোমনির মিয়া মাহমুদুর রহমান (৯১) ও যশোর সদরের রোজি (৬৫)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দিঘলিয়ার সোলেমান (৮০), পাইকগাছার জমির উদ্দিন (৭৫) ও যশোরের কুতুবুদ্দিন (৬৬)।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন