২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:১৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনার ১৫২ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ১৬১

প্রকাশিত: জুলাই ২, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৫২ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটে ২ জন, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা ১ জন করে করোনা শনাক্ত হয়েছে এবং ৩ জনের ফলোআপ রিপোর্ট। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২২৭৫ জন।

বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার পিসিআর ল্যাবে ৩৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ৩৫৬টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১২১ টি। যার মধ্যে ১১৩ জনই খুলনা জেলার। ফলোআপ রিপোর্ট ৩ জনের।এছাড়া এছাড়াও বাগেরহাটে ২ জন, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা ১ জন করে করোনা শনাক্ত হয়েছে।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২৩৭৫ জন, যার মধ্যে মারা গেছে ২৭ জন, সু্স্থ্য হয়েছেন ৩৬২ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন