১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:২৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনার পুলিশ সুপার সপরিবারে করোনা আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২০

  • শেয়ার করুন

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সপরিবারে করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গত ২৬ আগস্ট তিনি, তার স্ত্রী শারমিন আক্তার, ছেলে এস এম ইউসুফ ও এস এম ইউনুস ও বাসার বাবুর্চি শেখ মো: আব্দুল্লাহ করোনা টেস্ট করতে দেন। ওই দিনই তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন। তবে বাসার চারজনের সামান্য মাথাব্যথা আছে। আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন