২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:৫২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনার দৌলতপুরে ডিম ডেলিভারী কর্মীকে স্থানীয় যুবক কর্তৃক মারধর, থানায় অভিযোগ

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
নগরীর দৌলতপুরে পিকআপের ডিম ডেলিভারী কর্মীকে ডিম বিক্রি না করার অপরাধে স্থানীয় যুবক কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় দৌলতপুর দেয়ানা দক্ষিণপাড়া স্কুল মাঠ সংলগ্ন মারুফ বিল্লাহ’র ডিলার পয়েন্টে ঘটে। এ বিষয়ে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইম্পেরিয়াল চিক্স হাউস এর ডিম ডেলিভারী কাজে নিয়োজিত কর্মী আবু রায়হান (২৯) শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপরোক্ত ডিলার পয়েন্টে ডিম আনলোড করার সময় স্থানীয় হানেফ বন্দের পুত্র রবিউল বন্দ (৩২) এক কেস ডিম চায়। এসময় আবু রায়হান ডিলার ছাড়া ডিম বিক্রি করতে পারবেনা বলে জানালে রবিউল তাকে মারধর করে এবং পিকআপের গ্লাস ভেঙ্গে দেয়। এক পর্যায়ে রবিউল গাড়ীর ড্রাইভার বজলুর রহমান ও আবু রায়হানের কাছে থাকা নগদ ২৭ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও তাদের প্রাণ নাশের হুমকি প্রদান করেন। যার ফলে আবু রায়হান দৌলতপুর থানায় রবিউলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন