২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:১২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় একদিনে আরও ৬৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মাইক্রোবায়োলজি বিভাগে আর টি- পিসিআর ল্যাবে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৪ জনই খুলনার। এরমধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে ৩৪ জন এবং উপজেলায় ৩১ জন। এছাড়াও বাগেরহাটের ৫ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরের ১ জন, কিরে পিরোজপুরের ১ জন ও ১ জন ফলোআপ রোগী করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ৪৯ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪২৪ জন।
শনাক্তদের মধ্যে নারী ১৭জন এবং পুরুষ ৪৭জন। আর মোট আক্রান্তদের মধ্যে মাত্র ১ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান বৃহস্পতিবার আর টি- পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।খুলনার নমুনা ছিলো ২৫৯টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৭৪ টি। যার মধ্যে ৬৪ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও বাগেরহাটের ৫ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরের ১ জন, কিরে পিরোজপুরের ১ জন ও ১ জন ফলোআপ রোগী করোনা শনাক্ত হয়েছে।

রবিবার খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪২৪ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৮৫ জন, মারা গেছেন ৪৯ জন। আক্রান্তদের ৬৬ শতাংশই পুরুষ, নারী ২৯ শতাংশ ও শিশু ৫ শতাংশ। সূত্র: খুলনা সিভিল সার্জনের কার্যালয়।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন