১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:০৭

শিরোনাম
৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা

খুলনায় একদিনে আরও ১৩৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ২১, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৩৪ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ১জন, বাগেরহাটের ২ জন ও গোপালগঞ্জের ২ রয়েছেন।এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮০ জন।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রবিবার পিসিআর ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২০৯টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১৪০ টি। যার মধ্যে ১৩৪ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ১ জন, বাগেরহাটের ২ জন ও গোপালগঞ্জের ২ রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনায় রবিবার দুপুর পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। যার মধ্যে মারা গেছে ১২ জন, সু্স্থ্য হয়েছেন ১১২ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন