৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

কিশোরগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৪, ২০২০

  • শেয়ার করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিজ বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার নরসিংদী জেলার আমিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান।

গ্রেপ্তার সেলিম মিয়া (৪২) কুলিয়ারচর উপজেলায় দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ওসি আব্দুল হাই বলেন, সেলিম মিয়া নরসিংদীর আমিরগঞ্জ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে কুলিয়ারচর থানায় নিয়ে আসা হয়।

ওসি জানান, ধর্ষণের অভিযোগে গত ১৭ জুন স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সেলিম মিয়াকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন নিজাম উদ্দিন মেম্বার (৫০), কামরুল হাসান (৪৫) ও এমাদ মিয়া (৩৫)।

এই আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

মামলার বিবরণে জানা যায়, গত ৯ জুন সকালে দড়িগাঁও গ্রামের দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এই ছাত্রী (১২) সেলিম মিয়ার পূর্ব আব্দুল্লাহপুর গ্রামে তার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ওইদিন বাড়িতে আর কেউ না থাকায় শিক্ষক সেলিম মেয়টিকে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী সেলিম মাস্টারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কবির উল্লাহ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন জানান, বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন