২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:২৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

করোনায় খুলনার বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলামের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় সরদার রফিকুল ইসলাম (৬৮) নামে এক ক্রীড়া সংগঠকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রফিকুল ইসলাম পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর শলুয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি নগরীর ৮ নম্বর মির্জাপুর রোডের বাসিন্দা।

তিনি খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) পরিচালক ছিলেন। সরদার রফিকুল ইসলাম খুলনা আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সোনালী অতীত ক্লাবের আজীবন সদস্য ছিলেন। ক্রিকেট ক্লাব ছাড়াও তার ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবলসহ আরো বেশ কয়েকটি টিম রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, রফিকুল ইসলাম করোনা পজিটিভ নিয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। ভোর ৪টায় তার মৃত্যু হয়। তিনি কিডনি ও হার্টের রোগে ভুগছিলেন। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন