৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৪২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

এখন থেকে ১৬ বছর বয়সীরাও ‘জাতীয় পরিচয় পত্র’ নিতে পারবেন

প্রকাশিত: জুলাই ৮, ২০২০

  • শেয়ার করুন

অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাউনলোড করে নিতে পারবে ১৬ বছর বয়সীরাও। নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
১৮ বছরের নিচের বয়সীদের এনআইডি দেয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেয়া হচ্ছে বলে জানান তিনি। কাজী আশিকুজ্জামান বলেন, ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল। তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবে।
আরও পড়ুন : সেই বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ, সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি
জানা গেছে, যারা এরই মধ্যে তথ্য দিয়েছেন তারা ছাড়াও যাদের বয়স ১৬ হয়েছে তারাও অনলাইনেই আবেদন করে তথ্য দিতে পারবেন।
এক্ষেত্রে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স) নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন। যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি অনলাইনে আগে থেকেই দিচ্ছে নির্বাচন কমিশন। এখন ১৬ ও ১৭ বছর বয়সীরাও এ সুযোগ পাবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন