১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৩৪

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

এক কোটি ৮৫ লাখ টাকার চেক বিতরণ করলেন সংসদ সদস্য

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩

  • শেয়ার করুন

পিআইডি : ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২২৮ জন অসহায় গরীব রোগীদের এক কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ এবং ২০২২-২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক বিশেষ বরাদ্দ নির্বাচনী এলাকা খুলনা-২ এর তৃতীয় ও চতুর্থ পর্যায়ে গৃহীত প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত ৭১টি প্রতিষ্ঠানের মাঝে ৭১ লাখ ২৩ হাজার তিনশত ৩৩ টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সহজে মানুষ সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারছেন। ভূমিহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। মানুষকে এখন আর না খেয়ে থাকতে হয় না। দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা ফ্রিতে লেখাপড়া গ্রহণ করতে পারছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য অজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে গেছে। পদ্মাসেতু,কর্নফুলি টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রোরেল তারই উদাহরণ। এই সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ও মাতৃত্বকালীনসহ সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপিত ফারুক আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশন এলাকার ১২ জন ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য সহায়ক হিসেবে তিন লাখ টাকার উপকরণ বিতরণ করেন।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন