৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৪২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুন ১৯, ২০২০

  • শেয়ার করুন

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে তার করোনা আক্রান্তের খবর পেয়েছি।

পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও কথা হয়েছে সারাবাংলার। দুপুর আড়াইটার দিকে তিনি বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। গতকাল (বৃহস্পতিবার) রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি।

তিনি আরও বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এলেও অবশ্য মানসিকভাবে ঠিক আছি। বাসায় স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন