১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:২২

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

আজ পূর্ণ সূর্যগ্রহণ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২০

  • শেয়ার করুন

আজ সোমবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়ে দিনগত রাত (১৫ ডিসেম্বর, বাংলাদেশ সময় ০০টা ৫৩ মিনিট) ১২টা ৫৩ মিনিট শেষ হবে। তবে বাংলাদেশে এটি দেখা যাবে না।
গতকাল রোববার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানায়, সূর্যগ্রহণটি শুরু হবে জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং শেষ হবে সেন্ট হেলেনা, অ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

সূর্যগ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় ১৯টা ৩৪ মিনিটে।

কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ২০টা ৩২ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ টা ১৩ মিনিট ৩০ সেকেন্ডে।

কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ২৩ টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে এবং সূর্যগ্রহণ শেষ হবে ০০টা ৫৩ মিনিট বা রাত ১২ টা ৫৩ মিনিটে।
তবে, বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি।

দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে এটি দেখা যাবে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন