২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আগস্টেই রাশিয়ার ভ্যাকসিন পেতে পারে বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

  • শেয়ার করুন

আগস্টে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ সফল হলে, বাংলাদেশও ভ্যাকসিন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে থাকা বাংলাদেশি চিকিৎসকরা। তারা বলছেন, একাধিক হিউম্যান ট্রায়ালে- শতভাগ নিরাপদ এ ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।

মানবদেহে শতভাগ কার্যকরী কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুত করে এখন আলোচনায় ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র উদ্ভাবিত ভ্যাকসিন কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সফল হওয়ায়, আনুষ্ঠানিকভাবে ব্যবহারের প্রস্তুতি চলছে।

রাশিয়ায় বাংলাদেশি চিকিৎসকরা বলছেন, দেশব্যাপী মধ্য আগস্ট থেকে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হবে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজির আহমেদ মনে করেন, প্রতিযোগিতার বাজারে রাশিয়া অনেকখানি এগিয়ে গেছে।

রুশ গবেষকরা বলছেন, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি যেসব ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তাদের থেকেও নিরাপদ হলো রাশিয়ার ভ্যাকসিন। যা আশার আলো দেখাচ্ছে বিশ্ববাসীকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন