৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:৪৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

৪৪ বিলিয়ন ডলার দিয়েই টুইটার কিনলেন ইলন মাস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২

  • শেয়ার করুন

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন (৪ হাজার ৪০০ কোটি) ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির কিনে নেন তিনি।
ইলন মাস্ক টুইটার কিনতে চাইছেন, এমন খবর চলতি বছরের এপ্রিল থেকেই শোনা যাচ্ছিলো। মে মাসের দ্বিতীয় সপ্তাহে টুইটার কেনার পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরেও এসেছিলেন বিশ্বের এই শীর্ষ ধনী। এরপর নানা জল্পনা শেষে তার নিয়ন্ত্রণে এলো সামাজিক যোগাযোগমাধ্যমটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দায়িত্ব নিয়েই টুইটারের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। এ ধনকুবেরের অভিযোগ, মাইক্রোব্লগিং সাইটটি নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন, সে বিষয়টি সামান্য খোলাসা করার পাশাপাশি তাকে বিভ্রান্ত করেছেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা।

টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্ক বলেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে স্প্যাম বট দেখতে চান না। মাধ্যমটিকে ঘৃণা ও বিভাজনের কেন্দ্র হওয়া থেকেও রক্ষা করতে চান। যদিও এসব পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে এবং কারা কোম্পানিটি চালাবেন, তার বিস্তারিত কিছু জানাননি তিনি।

টুইটারে কর্মীছাঁটাইয়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন ইলন মাস্ক। তার এ ঘোষণায় চাকরি নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রায় সাড়ে ৭ হাজার কর্মী।

বিশ্বের শীর্ষ ধনী বৃহস্পতিবার বলেছেন, লাভের জন্য টুইটার কিনেননি; মানবতাকে সাহায্য করতে চান, যাদের তিনি ভালোবাসেন।

রয়টার্সকে জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর টুইটারের সিইও পরাগ আগরওয়াল, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিওও) নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয় গাড্ডেকে বরখাস্ত করেন মাস্ক। টুইটার কেনার চুক্তি চূড়ান্তের সময় সান ফ্রান্সিসকো কার্যালয়ে ছিলেন আগরওয়াল ও সেগাল। তাদের সেখান থেকে বিদায় জানানো হয়েছে।

রয়টার্সকে আরও জানিয়েছে, বরখাস্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি টুইটারের কোনো কর্মকর্তা, ইলন মাস্ক কিংবা তিন নির্বাহীর কেউই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন