২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৮:৪৫

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

হাতিয়ায় নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে নৌবাহিনী

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪

  • শেয়ার করুন

সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৪ নং নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯ টি সিমকার্ডসহ ৭৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সকল ফোন এবং সিমকার্ডসমূহ ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্ট এর মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।
উল্লেখ্য, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ড এর মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন