২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:২৩

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতো দিন তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক ডিক্রিতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ছেলেকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন। এছাড়া, তার আরেক ছেলে প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির ক্ষমতা কাঠামোয় রদবদলের এই ডিক্রিতে নিজের আরেক ছেলে যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী হিসাবে রাখার ঘোষণা দিয়েছেন বাদশাহ।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ তাদের পদে বহাল রয়েছেন বলেও জানানো হয়।
সৌদির প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে এমবিএস নামে পরিচিত সৌদির প্রভাবশালী এই ক্রাউন প্রিন্স মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন এবং মঙ্গলবারের রাজকীয় ডিক্রিতে তিনি কার্যত পদোন্নতি পেয়েছেন। এই কথাটি ব্যাপকভাবে প্রচলিত যে, সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবের বাদশাহ হলেও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই সৌদির প্রকৃত শাসক।

এতদিন অর্থনীতি, প্রতিরক্ষা, তেল এবং স্বরাষ্ট্রসহ দেশটির বড় দায়িত্বে ছিলেন ৩৭ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন