৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:৪৭

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার তরুন সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন ভোমরার ব্যবসায়ী শাহিন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা)ঃ
সাতক্ষীরা জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ৭ জন সম্মানিত করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের খুলনা কর অঞ্চলের পক্ষ থেক সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা কার্যালয়ে বেলা ১১ টায় উপ-কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল খুলনার আয়োজনে উপ কর কমিশনার এস.এম. গাউস-ই নাজ এর সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছরে সাতক্ষীরা জেলার দীর্ঘ সময় কর প্রদানকারী তরুন সর্বোচ্চ করদাতা নির্বাচিত হন ভোমরা গ্রামের মো: রৈছদ্দিন গাজীর পুত্র বিশিষ্ট তরুন ব্যবসায়ী মো: শাহিনুর রহমান শাহিন। বুধবার সাতক্ষীরা কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার তরুন সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা গ্রহন করেন শাহিনুর রহমান শাহিন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন