২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:৪৭

শিরোনাম
রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিরাজ সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব : ইসি হাবিব

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান বলেছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে আমরা নির্বাচন করব। সেজন্য আলোচনা করতে আমরা সব দলগুলোকে আমন্ত্রন জানিয়েছিলাম। কিন্তু কিছু কিছু দল আসেনি। হয়তো তাদের ইচ্ছা নেই বা আমাদের উপর আস্থা নেই। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
রোববার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সেনা মোতায়নের বিষয়ে এখনো আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। যেটা ভালো হবে আমরা সেইটাই করবো।
তিনি দৃঢ়তার সাথে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮ এর নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনগুলোও কিন্তু শতভাগ সঠিক হয়নি। কিন্তু আমরা যা করছি তাতে আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট।
খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, বাস্তবতার মোকাবেলা করেই আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেবো।
সভায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন