৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:২২

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লঞ্চে অগ্নিকাণ্ড: বরগুনায় ২১ কবরে ২৩ মরদেহ দাফন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৩ জনের দাফন বরগুনায় সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে বরগুনার পোটকাখালী গ্রামে খাকদোন নদীর তীরে সারিবদ্ধভাবে ২১টি কবরে মরদেহগুলো দাফন করা হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় দুটি কবরে চার জনের দাফন হয়।

শুক্রবার রাতে ঝালকাঠি থেকে বরগুনা এসে পৌঁছায় ৩৭ জনের মরদেহ। ওই রাতেই পাঁচটি মরদেহ শনাক্ত করে নিয়ে যান তাদের স্বজনরা। শনিবার সকালে আরও তিন জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সার্কিট হাউজ সংলগ্ন ঈদগাহ মাঠে ৩০ মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরও দুই জনের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। দেখে শনাক্ত করা সম্ভব হয়নি এমন ২৩ জনের মরদেহের ডিএনএ নমুনা রেখে ২১টি গণকবরে দাফন করা হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, পর্যাপ্ত জায়গা না থাকায় দুটি কবরে দুই জন করে চার জনের মরদেহ দাফন করা হয়েছে। সরকারিভাবে এই দাফন কাজ সম্পন্ন হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন