১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:১২

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

লক্ষ্মীদাড়ি সীমান্তে ভারতীয় হুন্ডি রুপিসহ বিজিবির হাতে মহিলা চোরাকারবারী আটক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ
ভোমরা স্থল সীমান্তের লক্ষ্মীদাড়ি সীমান্ত ভেড়িবাধ এলাকা থেকে হুন্ডির ভারতীয় ২ লক্ষ ৬৫ হাজার ৪৭০ রুপিসহ এক মহিলা চোরাচালানীকে আটক করেছে ভোমরা বিজিবি কোম্পানী সদরের স্পেশাল ফোর্স কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা। বাংলাদেশ থেকে ভারতীয় মোটা অঙ্কের হুন্ডির রুপি পাঁচার হয়ে যাবে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি জোয়ানরা গোপনে ওৎ পেতে বসে থাকে সীমান্ত ভেড়িবাধের পাশে। এই মহিলা হুন্ডি অর্থ পাঁচারকারী বিজিবি সদস্যদের চোখ এড়িয়ে স্থলসীমান্ত ল²ীদাঁড়ী এলাকা দিয়ে ভারতে পাঁচারকালে বিজিবি সদস্যদের কাছে হাতে নাতে আটক হয়। বিজিবির হাতে আটক হওয়া হুন্ডি ব্যবসায়ী রেহানা পারভীন ল²ীদাঁড়ী গ্রামের ছফুয়ার রহমানের মেয়ে। মঙ্গলবার(৪ জানুয়ারী ২০২২) সন্ধ্যায় হুন্ডি ব্যবসায়ী রেহানা পারভীনকে ল²ীদাঁড়ী সীমান্ত ভেড়িবাধ এলাকা থেকে আটক করে বিজিবি। ভারতীয় রুপিসহ আটক করার পরে ভোমরা বিজিবি কোম্পানী সদরে নিয়ে যাওয়া হয় তাকে। এ ব্যাপারে ভোমরা কোম্পানী সদরের স্পেশাল ফোর্স কমান্ডার নায়েক মিজানুর রহমান বাদী হয়ে হুন্ডি ব্যবসায়ী রেহানা পারভীনের বিরুদ্ধে একটি মামলা দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন