৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৫৬

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩

  • শেয়ার করুন

বাগেরহাট সংবাদদাতা: যান্ত্রিক ত্রুটির কারণে আবারও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ৯টা থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে।এই নিয়ে গত নয় মাসে আট বার বন্ধ হল কেন্দ্রটির উৎপাদন।এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটির।
এ বিষয়ে জানতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) কোন বক্তব্য পাওয়া যায়নি। এরআগে, টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়। উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই ও সবশেষ ১৫ সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন