৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৫৭

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

ভোমরায় সাতক্ষীরা বিজিবির-৩৩ ব্যাটালিয়নের আয়োজনে বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা)ঃ  মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী দিবস উৎযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবির আয়োজনে বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন থেকে বন্দর সংশ্লিষ্ট এলাকার নারী ও পুরুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো: আল মাহমুদ এবং মেজর রেজা আহম্মেদ বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শনে এসে এলাকার মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন সম্পর্কে দায়িত্বরত বিজিবি সদস্যদেরকে পরামর্শ দেন। বন্দর এলাকার চার শতাধিক নারী-পুরুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন থেকে নারী ও পুরুষ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ তামান্না নুসরাত খান এবং মেডিক্যাল অফিসার ডাঃ পারভিন আক্তার। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হুমায়ন কবীর।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন