২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:১৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোলে ভারত ফেরত বাংলাদেশী যাত্রীদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করছে যশোর জেলা পুলিশ।

প্রকাশিত: জুন ৮, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
মহামারি করোনা ভাইরাসের ভেতর সে সমস্ত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশে ফেরত আসছে তাদেরকে ইমিগ্রেশন কার্যক্রম শেষে যশোর জেলা পুলিশের সৌজন্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হচ্ছে।

মঙ্গলবার সকালে সরেজমিনে ইমিগ্রেশনে গিয়ে দেখা যায় নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ও পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান সহ পুলিশের একটি টিম এ করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করছে।যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার এর নির্দেশনায় এ বিতরণ চলমান থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান মহামারি করোনা ভাইরাসে ভারত থেকে যে সমস্ত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ফেরত আসছে তাদের কে রিসিভ করার পর পোর্ট থানার পুলিশ সহ স্থানীয় প্রশাসন এ সমস্ত যাত্রীদের ১৪ দিনের আবাসিক কোয়ারেন্টাইনে রাখছেন ।বেনাপোল ১৩টি আবাসিক হোটেলে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা অবস্থায় করছে।তারা যেন হোটেল থেকে নেমে বাজারে চলাফেরা না করতে পারে এ জন্য দিনরাত বেনাপোল পোর্ট থানার পুলিশ ডিউটিরত আছে।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল বন্দরের আশেপাশে যে সমস্ত বাজার গুলো আছে। সেই সমস্ত বাজারে ভারতীয় ট্রাক ড্রাইভাররা যাতে অবাধে চলাফেরা না করে এ জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ সব সময় টহলরত আছে।করোনা ভাইরাস কঠোর ভাবে প্রতিরোধ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করায় যশোর জেলা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সূধী সমাজ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৮/০৬ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন