২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:৫৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি সোনারবার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ।

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি সোনারবার সহ মনিরুল ইসলাম (৩৭)নামে এক পাচারকারীকে আটক করেছে।বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

বিজিবি জানান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে।উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের নিকট নদীরপাড় শূন্য লাইন হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থান হতে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.৭৪৯ কেজি ওজনের (১৫০ ভরি) ১৫টি স্বর্ণের বারসহ মোঃ মনিরুল ইসলাম (৩৭), পিতা-মৃত নুর মোহাম্মদ, গ্রাম-পুটখালী উত্তর পাড়া, ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২০/০৪/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন