৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:০০

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

বিপিএমপিএ খুলনা শাখার মাসিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার মাসিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর খুলনা ক্লাব অডিটরিয়ামে আয়োজিত এ সেমিনারের প্রতিবাদ্য বিষয় ছিলো Recent Advancements in Osteoarthritis Knee Management। এই সায়েন্টিফিক পেপারটি উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ.বি.এম. জাফর সাদিক। সেমিনারের চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইসরাইল বিশ্বাস ও খুলনা সিটি মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ.এইচ.এস.এম কামরুজ্জামান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিপিএমপিএ, খুলনা শাখার বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপিএমপিএ, খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল। এ সময়ে উপস্থিত ছিলেন বিপিএমপিএ, খুলনা শাখার সহ-সভাপতিবৃন্দ ডা. আর. কে. নাথ, ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান ও ডা. গৌতম রায়, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. এম. বি. জামান, লাইব্রেরী ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মো. মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. কানিজ ফাহমিদা, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, দপ্তর-সম্পাদক ডা. নাজদান লস্কর, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. আরিফা বেগম, ডা. মোল্লা হারুন-অর- রশীদ, ডা. মো. নুরুল হক ফকির, ডা. মোরশেদ আহমেদ, অধ্যাপক ডা. মাসুদ ইমতিয়াজ, ডা. প্রদীপ দেবনাথ, ডা. মো. আশফাক আহমেদ ও ডা. মো. শহীদুল ইসলাম শামীম সহ সরকারি বেসরকারি আরও চিকিৎসকবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন