২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:০৮

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

প্রকাশিত: মে ২৭, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: বিভিন্ন সেবামুলক কাজের পুরস্কার হিসেবে “প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক” পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান। তিনি খুলনা সদর থানার ৩১ নম্বর ওয়ার্ডের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড দলনেতা। গত ২০ মে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে তাকে পদক প্রদান করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তার এ পদকপ্রাপ্তিতে সহকর্মী ও এলাকাবাসিদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে

মোঃ শফিকুজ্জামান বলেন, দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের ফল স্বরুপ আমার এ পদক অর্জন। সব সময় চেষ্টা করেছি সেবামূলক কাজে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে। আসলে পদকের আশায় কাজ করিনি। উপকার করার প্রত্যায় নিয়ে কাজ করতাম। তবে প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেয়ে সত্যি খুবই ভাল লাগছে।

তিনি আরও বলেন, আমার সেবামূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য ছিলো, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, পথশিশুদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মসূচিতে অংশগ্রহণ, এলাকার জলবদ্ধতা ও ডেঙ্গু প্রতিরোধে খালের কচুরিপানা পরিষ্কার, ঝরে পড়া শিশুদের শিক্ষাদান কর্মসুচি, বেকার যুবাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান, বাল্য বিবাহ প্রতিরোধ করা, তীব্র গরমে স্যালাইন পানি বিতরণ, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাতে বিভিন্ন ওয়ার্ডে পাহারা দেওয়াসহ আরও অনেক সেবামুলক কাজ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন