৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৪৪

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

প্রধানমন্ত্রীসহ সাবেক দু’সংসদ সদস্যের বিরুদ্ধে মুঠোফোনে কটাক্ষ: যুবলীগ নেতা বহিস্কার!

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক দুই এমপিকে কটাক্ষ করায় উপজেলা যুবলীগের দলীয় সভায় সাময়িক বহিস্কর করে জেলা যুবলীগের কাছে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় সোমবার সাংগঠনিক কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সভায় আলোচনা হয় যে পাইকগাছা উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এম,এম আজিজুল হাকিমের সাথে মোবাইলে চাঁঁদখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহজ্ব মুনছুর আলী গাজীর কথোপকথন হয়। মোবাইল কথোপকথনের এক পর্যায়ে আজিজুল হাকিম বলেন, “সাধারণ সম্পাদক টিপু, সাবেক দু’সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা বা নুরুল হকের (সদ্য প্রয়াত) দল করি না।” এমনকি আওয়ামীলীগের কেন্দ্রেীয় সভাপতির নাম উল্লেখ করে বলেন, ”আমি শেখ হাসিনার দলও করিনা আমি করি বাবু ভাইয়ের দল। বাবু ভাই আছে আমি আছি, বাবু ভাই নেই আমি নেই”। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। দল, মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক এমপিদের বিরুদ্ধে কটাক্ষ করে দলীয় ভাবমুর্তি ভঙ্গের অভিযোগে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের বিশেষ জরুরী সভায় এ সকল বিষয় পর্যালোচনা করা হয়। উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে ও জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় সভায় যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিমকে সর্বসম্মতিক্রমে সাময়িক বহিস্কার করা হয়। চুড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেয়ার জন্য কপি জেলা কমিটির কাছে প্রেরন করে চুড়ান্ত বহিষ্কারের অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, শেখ শহিদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, শেখ আব্দুস সাত্তার, গাজী আব্দুর রাজ্জাক রাজু, অহেদুজ্জামান মোড়ল, মোঃ জাকির হোসেন, গৌতম কুমার রায়, প্রণব কান্তি মন্ডল, এস,এম আসিফ ইকবাল রনি, মোঃ আকরামুল ইসলাম, প্রসুন কুমার সানা, শেখ আতাউর রহমান, আনিছুর রহমান গাজী ও তরিকুল ইসলাম। এ ব্যাপারে আজিজুল হাকিম ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ক্ষমা প্রার্থনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন