৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:১২

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ করোনায় আক্রান্ত

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০

  • শেয়ার করুন

দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাঈনুল আহসান।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে রাতে জানতে চাইলে এই প্রতিবেদকের কাছে সেলফোনে ডা. এবিএম আবদুল্লাহ জানান, গত কয়েকদিন থেকেই তিনি সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন। সতর্কতা হিসেবে নিয়ম মেনে বাসাতেই অবস্থান করছিলেন। সোমবার কভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজেটিভ ধরা পরে। এরপর বিকেলেই তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. এবিএম আবদুল্লাহর মেয়ে ডা. সাদিয়া সাবাহ, জামাতা ডা. ইমতিয়াজ আহমেদ রাজন বলেন, ‘সর্দি-কাশির পাশাপাশি কিছুটা শারীরিক দূর্বলতাও রয়েছে । পুরোপুরি সুস্থতার জন্য তারা পরিবারের পক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন