২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:০০

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম দিনেই ট্রাম্পের ১৫ পদক্ষেপ বাতিল করলেন বাইডেন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১

  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্পের বির্তকিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন। এ দিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাফতরিক নথিতে সই করেছেন।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন তিনি।
নির্বাহী আদেশে স্বাক্ষরের দিক থেকে ট্রাম্প ও বারাক ওবামাকে পেছনে ফেলেছেন বাইডেন।

ট্রাম্প শপথ গ্রহণের পর দুই সপ্তাহে ৮টি এবং বারাক ওবামা ৯টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, এসব নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে তিনি দেরি করতে রাজি নন।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছেন তিনি।

এ চুক্তিতে ফেরার বিষয়ে জাতিসংঘে নোটিশ পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত বছর ওই চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার যে প্রক্রিয়া ট্রাম্প শুরু করেছিলেন, তা থামাতেও পদক্ষেপ নেওয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন