২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:৩৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ : ধর্ষক আটক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় বোনের বাড়ীর সকলকে পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ করেছে মামা আসানুর। ঘটনার ৬ দিন পর পুলিশের হস্তক্ষেপে থানায় মামলা হয়েছে। ঘটনায় ধর্ষক আসানুরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে, ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায়।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাড়ুলী গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আসানুর রহমান তার চাচাতো বোনের বাড়ীতে যায়। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে তরল পানীয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ীর ৫জনকে অচেতন করে। এ সময় রাতের কোন এক সময় অচেতন অবস্থায় বোনের মেঝ মেয়েকে ধর্ষণ করে। অচেতন সকলকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে বিষয়টি প্রকাশ পায়।
এরপর পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত হওয়ার পরে ভিকটিমের বাড়ীতে গিয়ে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মেলে। এরপর অভিযান চালিয়ে ধর্ষক আসানুরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার পাইকগাছা থানায় একটি মামলা করেছে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন