২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:০৪

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ৬ জ‌নের মৃত‌্যু

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

নেপালের একেবারে পশ্চিমাঞ্চলের দোতি জেলায় বুধবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে।
দোতির প্রধান জেলা কর্মকর্তা কল্পনা শ্রেষ্ঠা সিনহুয়াকে বলেন, ‘ধ্বংসস্তুপের ভিতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
শ্রেষ্ঠা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খাপতাদ ন্যাশনাল পার্ক এলাকায়। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
নেপাল হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০১৫ সালে দেশটিতে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন