১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৪৬

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নায়ক ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২

  • শেয়ার করুন

নায়ক ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার
রোববার, ১০ এপ্রিল ২০২২
নায়ক ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা তার চলছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

তবে রোববার (১০ এপ্রিল) সকালে হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবরটি ছড়িয়ে দিয়েছেন।

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। এ বিষয়ে জানতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। ফারহানা জাগো নিউজকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের প্রিয় ফারুক ভাই ভালো আছেন।’

এসময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় বিরক্ত তার পরিবার। এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এতে চরম বিরক্ত তার পরিবার ও স্বজনরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন