৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৩১

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

ধলেশ্বরীতে যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১০

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৫ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারটি যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ট্রলারটি নদীতে তলিয়ে যায়।

অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।
আবদুল্লাহ আল আরেফিন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার বা ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা যায়নি। ট্রলারের যাত্রীদের অধিকাংশই ছিলেন গার্মেন্টসকর্মী।

দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ধলেশ্বরীর তীরে ভিড় করছেন স্বজনরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন