৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:৪৮

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশে ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২

  • শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছে। যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ২৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট দুই হাজার ৬৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৮০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৫০৪ জন।

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। ঢাকা ও কক্সবাজারে শনাক্ত হয়েছে নতুন ধরন। স্বাস্থ্য অধিদফতর বলছে, আক্রান্ত রোগীকে দেরি করে হাসপাতালে নেয়ায় ভর্তির তিনদিনের মধ্যেই মারা যাচ্ছেন অনেকে।

রাজধানীর মধ্যে মিরপুর, উত্তরা, মুগদা, যাত্রাবাড়ী, ধানমন্ডি এলাকাকে ডেঙ্গুর হটস্পট বলে জানায় সংস্থাটি।

আইইডিসিআরের কর্মকর্তা অধ্যাপক ডা. তাহমিনা শিরীন জানান, এ বছর ডেঙ্গুর ৩টি ভেরিয়েন্ট সক্রিয়। এর মধ্যে ঢাকায় পাওয়া যাচ্ছে নতুন ভেরিয়েন্ট ডেন ৪।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন