২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:০১

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী কনডম রিপন গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ার ফরমাইশখানা থেকে বিদেশি নাইন এমএম পিস্তলসহ কনডম রিপনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

নৌবাহিনী ও দিঘললিয়া থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ২ টার সময় যৌথ বাহিনীর এক শ্বাসরুদ্ধকর অভিযানে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামের পূর্বপাড়া ইলা দর্জির বাড়ির পাশে সোবহান হাওলাদারের বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী কনডম রিপন (৩৫) বিদেশী ৭.৬৫ এম এম পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৩টা মোবাইল ফোনসহ গ্রেফতার হয়েছে। সে ফরমাইশখানা গ্রামের আনসার আলীর পুত্র। তার বিরুদ্ধে একাধিক হত্যা, ছিনতাই, চুরি, চাঁদাবাজীসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার চারটে মামলার ওয়ারেন্টের আসামী।

এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকল অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযোগ অব্যাহত থাকবে। ##

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন