১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১১

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

ডুমুরিয়ায় ২১৫ মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করলেন লবি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব (দুর্গা পূজা) উপলক্ষে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে ডুমুরিয়া কেন্দ্রীয় মঠ মন্দিরে ২১৫টি পুজা মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভা ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, বিসিবি’র সাবেক সভাপতি, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজগার লবি বলেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে সুন্দর ডুমুরিয়া উপজেলা গড়ে তুলতে চাই। মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমার ব্যক্তিগত অর্থ থেকে আর্থিক সহায়তা প্রদান সহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।

তিনি আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সরদার আব্দুল মালেক, সরোয়ার হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, মশিউর রহমান লিটন, ফরহাদ হোসেন, শিক্ষক নিত্যনন্দ মন্ডল, অরুন গোলদার, শ্রী মিলন মল্লিক, বিপুল মন্ডল, পরিমল মন্ডল প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন