২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৩৪

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদ সম্পর্কে মানুষের আগের ধারণা বদলে দিল চীন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১

  • শেয়ার করুন

বিশ্বের উন্নত দেশগুলো শত শত বছর ধরে চাঁদ নিয়ে গবেষণা করে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর চন্দ্র অভিযানের মাধ্যমে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চাঁদের নমুনা এনেছে চীন।

চাঁদে চাং’ই-৫ অভিযান চালিয়ে জমাট বাঁধা লাভা এনেছিল চীন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, সেগুলো আগের অভিযানগুলোতে আনা নমুনার চেয়ে প্রায় ১০০ কোটি বছর কম পুরোনো।

‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ‘এতে চাঁদ সম্পর্কে আমাদের আগের ধারণা বদলে গেল। আগে যা মনে করা হতো, চাঁদ হয়তো তারও অনেক পরে শীতল হয়েছিল।’

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘মার্কিন ও সোভিয়েত অভিযানগুলোতে চাঁদ থেকে আনা নমুনা ২৯০ কোটি বছরের বেশি পুরোনো। আর গত বছরের শেষ ভাগে পরিচালিত চীনের চাং’ই-৫ অভিযানে আনা নমুনার বয়স ১৯৬ কোটি বছরের কাছাকাছি। এতে চাঁদে আমাদের আগের ধারণার চেয়ে দীর্ঘ সময় ভলকানিক কার্যক্রম চালু ছিল বলে মনে করা হচ্ছে।’

চাং’ই-৫ অভিযানের অন্যতম লক্ষ্য ছিল, চাঁদে কত সময় ধরে আগ্নেয়গিরি সক্রিয় ছিল। নিবন্ধনের লেখকেরা বলেছেন, ‘চাঁদের ওসেনাস প্রসেলারাম অঞ্চলকে উচ্চ পটাশিয়াম, থোরিয়াম ও ইউরেনিয়ামসমৃদ্ধ হিসেবে উল্লেখ করা যায়। এই উপাদানগুলো দীর্ঘ সময় ধরে তেজস্ক্রিয়তা হ্রাসের মধ্যে দিয়ে তাপ বিকিরণ করে আসছে।

সেখানে আরও বলা হয়েছে, ম্যাগমাটিক (লাভা-সংক্রান্ত) কার্যক্রমের তাপের উৎস হতে পারে তথাকথিত ‘টাইডাল-হিটিং’। আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবেও তাপ উৎপন্ন হতে পারে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন